1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মাগুরায় শিশুকে ধর্ষণ-হত্যা: একজনের মৃত্যুদণ্ড, খালাস ৩

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, সন্তান সজীব শেখ ও রাতুল শেখ।

গত ৮ মার্চ নির্যাতনের শিকার শিশুটির মায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়। এ মামলায় গত ২৩ এপ্রিল আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মাত্র ১২ কার্যদিবস শেষে এ মামলার রায় দিলেন আদালত, যা বিচার বিভাগের ইতিহাসে দ্বিতীয় দ্রুত রায়ের নজির স্থাপন করল।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT