1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান ড. ইউনূসের

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “এই অনুষ্ঠানমালার মাধ্যমে আমরা গত বছরের প্রতীকী ঘটনাগুলোকে আবারও স্মরণ করবো এবং জুলাই-আগস্টের গণজাগরণকে পুনরুজ্জীবিত করবো। আমাদের তরুণ ছাত্র, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, কিশোর-কিশোরীরা যে আদর্শ ও স্বপ্নে প্রাণ দিয়েছিলেন বা আহত হয়েছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে শপথ গ্রহণ করব।” কোনো স্বৈরাচার যেন কোথাও মাথাচাড়া না দিতে পারে সেজন্য অনুষ্ঠানটি আমরা প্রতি বছর করব।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এ অনুষ্ঠানমালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবার সর্বমুখী হোক, অটুট হোক।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT