1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু: ইসি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি সেবা নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘নতুন করে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোতে এই কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো ইতোমধ্যেই আমরা শুরু করেছি। এ জন্য আমাদের প্রস্তুতি আছে। আমাদের জনবল ও প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করতে হবে। এছাড়া আমাদের প্রয়োজনীয় জনবল নির্ধারণ করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো এখন আমরা পর্যায়ক্রমে শুরু করছি।’

এ এস এম হুমায়ুন কবীর বলেন, শুরুতে আমরা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের অনুমতি পেয়েছিলাম। কিন্তু এখন ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ আমাদের যেখানে অফিস আছে সেখানে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি। এতে নিউইয়র্ক বাসীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে। ’

তিনি আরো জানান, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯ দেশের ১৬টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। দশম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে জাপানে। মধ্য জুলাইয়ে শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার (পাবলিক আইপি পেতে বিলম্ব) শেষে শিগগির চালু হবে।

এনআইডি ডিজি বলেন, নতুন পাঁচটি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতি কাজ চলছে। এর জন্য ইকুপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত নয়টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার হয়েছেন।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।

দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারিতে সেই উদ্যোগ থমকে যায়।

পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় বর্তমান এএমএম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৪০ দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT