1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

৭ দিনের জন্য পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
ছবি: সংগৃহীত

৭ দিনের জন্য পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার কেন্দ্রটি বন্ধ করা হয়। সাতদিন পর পুনরায় এটি চালু করা হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করা হয়। এর আগে ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, পায়রার পাশেই পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলমান। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রটি উৎপাদনে আসবে। ফলে আমতলী উপজেলায় নির্মিত এ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর গতকাল (সোমবার) পিডিবির নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। সাতদিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

বিটি/আলী

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT