1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

বায়ুদূষণের শীর্ষে নয়াদিল্লি, দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ছুটির দিনেও আজ খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু। খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

আইকিউএয়ার সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২৬১, যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা নয়াদিল্লির স্কোর ৬০৩। তাদের বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।

বায়ুদূষণের তালিকায় ২৩০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের দিক দিয়ে ঢাকা ও লাহোর দুই শহরই রয়েছে একই ক্যাটাগরিতে। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ঘানার আক্রা ও আফগানিস্তানের রাজধানী কাবুল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।

বিটি/আলী

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT