1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলে, সেটি তালিকায় না থাকায় ইসি তাদের আবেদন বারবার নাকচ করে। পরবর্তীতে কমিশন নিজ উদ্যোগে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ সংযোজন করে।

গত জুনে নিবন্ধনের সময় এনসিপি ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিনটি প্রতীক চেয়েছিল। পরে দলটি শুধুমাত্র ‘শাপলা’র পক্ষেই অবস্থান নেয়। তবে ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় এ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীক চেয়েছিল, কিন্তু তাদের আবেদনও খারিজ হয়। অবশেষে প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যোগ করল।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT