1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ ও সরকারি সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি বগুড়ায় ‘অনলাইন ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৬ জন নারী উদ্যোক্তা যারা ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প, বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কাজ করছে। এ লক্ষ্যে ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, আর্থিক জ্ঞান উন্নত করা এবং আর্থিক সম্পদ ও নেটওয়ার্কে প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখছে। দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী ও সফল পরিবেশ তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা, যা শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই নীতিমালা অনুযায়ী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিগুলো বিশেষ গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হয়ে থাকে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ। সারাবিশ্বের ৫৩টি দেশে উপস্থিতি রয়েছে বহুজাতিক ব্যাংকটির। এ ছাড়া ৬৪টি দেশের গ্রাহকদের সেবা দিচ্ছে তারা। ব্যাংকটির মূল লক্ষ্য ব্যবসা ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে নিয়ে যাওয়া। ব্যাংকটির মান ও ঐতিহ্যের মূলমন্ত্র ‘ হেয়ার ফর গুড’।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT