1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

২০২৬ সালের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেলো

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হলেও পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা সময়মতো জানানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামনে জাতীয় নির্বাচন রয়েছে, নতুন সরকার ও নতুন মন্ত্রী আসবেন—এই প্রেক্ষাপটে এখনই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বোর্ড নিয়মিত কাজ ও প্রয়োজনীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। পরীক্ষার চূড়ান্ত তারিখ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত বা নির্দেশনা পাওয়া যায়নি। এমনকি পরীক্ষা পেছানো সংক্রান্ত কোনো খসড়া তৈরির নির্দেশও দেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় সব পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর থেকে এবং চলবে ২০২৬ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় মিলিয়ে এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিষ্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT