1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে: আসিফ নজরুল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

অসুস্থ হয়ে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে যমুনায় ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার মিসেস জিয়াকে ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দিয়েছে’- বলেও মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বার বার করে বলা হয়েছে যে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিত, জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘উনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, তা না হলে উনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।’

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT