1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে?

হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদকে অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ অভিযোগপত্র জমা দেয় ডিবি।

বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট জমা দিয়েছি। তাদের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।

পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘হাদি একটি বিকল্প রাজনৈতিক আন্দোলনের সূচনা করেছিলেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সরব ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ডিএনসিসি ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।’

ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT