1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ভিসা ফি মওকুফ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভিসা ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে সোমবার বিদেশিদের ভিসা অন অ্যারাইভালসহ ভিসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে।বাংলা সফটওয়্যার

নির্বাচন ও গণভোট চলাকালে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, দেশের বাইরে অবস্থিত বাংলাদেশের মিশন ও দূতাবাসগুলোকে ভিসা নীতি ২০০৬ এবং পরবর্তী সংশোধনী ও প্রজ্ঞাপন অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ভিসা ইস্যু করতে হবে।

ভিসা অন অ্যারাইভালের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসনের তথ্য, ফেরত টিকিটসহ সংশ্লিষ্ট সব নথি সতর্কতার সঙ্গে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম, অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে ভিসা প্রদান করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী এবং প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের জন্য ভিসা অন অ্যারাইভাল দেওয়া হবে। এসব ভিসায় ‘ইলেকশন অবজারভেশন’ (নির্বাচন পর্যবেক্ষণ) উল্লেখ থাকবে।

এ ছাড়া নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা অন অ্যারাইভাল দেওয়ার ক্ষেত্রে ভিসা ফি মওকুফের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

পরিপত্রে আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌবন্দরে ভিসা প্রদান এবং বিদেশি নাগরিকদের আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনসংক্রান্ত কাজে আগত সব বিদেশি নাগরিকের পূর্ণাঙ্গ তথ্য যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT