1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা

নতুন সিডিউল: বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

অবশেষে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। এবারের বইমেলায় স্টল ভাড়া দিতে হবে না প্রকাশকদের।

সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তবতায় এই পরিবর্তন আনা হয়।

বাংলা একাডেমি জানিয়েছিল, নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মেলা শুরু করা সম্ভব হয়নি এবং ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার সময় ২৫ দিনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।

পরে, ঈদের পর মেলার আয়োজন করার দাবি জানায় তিন শতাধিক প্রকাশকদের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT