1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা কি ভাল নাকি ক্ষতি?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করাকে অনেকেই অভ্যাস কিংবা বাহাদুরি হিসেবে দেখলেও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। বিশেষ করে শীত মৌসুমে ঠান্ডা পানি দিয়ে নিয়মিত গোসল করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াসহ একাধিক স্বাস্থ্য সমস্যার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয়। হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। এতে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরা সহজেই সর্দি, কাশি, জ্বর কিংবা ঠান্ডাজনিত সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এ কারণে শীতকালে গোসলের জন্য উষ্ণ বা হালকা গরম পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া শীতকালে ত্বকের শুষ্কতা একটি বড় সমস্যা। ঠান্ডা পানি ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম কমিয়ে দেয়, যার ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে এবং চুলকানি, ফেটে যাওয়া কিংবা খসখসে ভাব দেখা দিতে পারে। গোসলের পর ত্বকের যথাযথ যত্ন না নিলে হাত, মুখ ও পায়ের ত্বকে মারাত্মক শুষ্কতার সমস্যা দেখা দেয়। এ জন্য গোসলের পর নিয়মিত মোইশ্চারাইজার বা হ্যান্ড ক্রিম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, ঠান্ডা পানি হঠাৎ শরীরে পড়লে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যাকে ‘ভাসোকনস্ট্রিকশন’ বলা হয়। এতে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ বা কার্ডিওভাসকুলার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে মাথা ঘোরা, অস্বাভাবিক হৃৎস্পন্দন কিংবা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে।

সব দিক বিবেচনায় চিকিৎসা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শীতকালে গোসলের জন্য উষ্ণ বা হালকা গরম পানি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। একান্ত প্রয়োজন হলে খুব অল্প সময়ের জন্য ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি গোসলের পর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মোইশ্চারাইজার ব্যবহার এবং শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির তাপমাত্রা বিশেষভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT