1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরি ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক বিশেষ তথ্যচিত্র আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) আয়োজকরা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন পেশার মানুষ ও স্টুডিও ভিত্তিক আলাপ-আলোচনার মাধ্যমে তাঁর জীবন ও কর্মকাণ্ডের ওপর মতামত প্রকাশ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ নানা ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের জন্য তাঁর ভাবনার ওপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন।

তথ্যচিত্রে তারেক রহমানের জীবনচিত্রের পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথাও ফুটিয়ে তোলা হয়েছে।

তার জন্মদিনের উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্রটিতে তাঁর রাজনীতি, অতীত সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের জন্য ভাবনার প্রতি মানুষের মূল্যায়ন দেখানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশবরেণ্য কিছু সাংবাদিকও এই তথ্যচিত্রের নির্মাণে যুক্ত রয়েছেন।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT