1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা বললো বিজিএমইএ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রায় সব পোশাক কারখানার শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, তাদের সদস্যভুক্ত ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ৯৯.৬৭ শতাংশ কারখানায় মে মাসের বেতন এবং ৯৯.৯০ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে।

সংগঠনটি জানায়, ২ হাজার ৮৫টি কারখানায় বেতন পরিশোধ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি সাতটি কারখানায় বেতন পরিশোধ প্রক্রিয়াধীন, আর দুটি কারখানায় বোনাস দেওয়া বাকি রয়েছে।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী অধিকাংশ কারখানা যথাসময়ে পরিশোধ সম্পন্ন করেছে।

পোশাক খাত দেশের অন্যতম রপ্তানিনির্ভর শিল্প। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা এই খাতের কয়েক মিলিয়ন শ্রমিক বর্তমানে ঈদের ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT