1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.২০ বিলিয়ন ডলারে বাংলাদেশে বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, প্রধান উপদেষ্টার ভাষণ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর কথা জাতিকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। প্রধান উপদেষ্টা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে শহিদ হিসেবে আখ্যায়িত করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে হাদির মৃত্যুর বিষয়টি অবহিত করেন। তিনি মহান আল্লাহর কাছে হাদির রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পাশাপাশি তার অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে শহিদ হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাদির চিকিৎসায় তারা আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি নিজেও একজন চিকিৎসক, তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

ভাষণে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার সুযোগ দিতে হবে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন প্রতিবাদের প্রতীক এবং গণতান্ত্রিক উত্তরণের অবিচ্ছেদ্য অংশ। তাঁর স্বপ্ন ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা। সেই স্বপ্ন বাস্তবায়নের দায় এখন সমগ্র জাতির।

ভাষণের শেষাংশে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। শহিদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT