1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগ সংযোগকারী প্ল্যাটফর্ম ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল ও নেটওয়ার্কিং সেশন রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

রাজধানীর বনানী ক্লাবে ১৭ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয় এই ইফতার আয়োজন।

অনুষ্ঠানে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ কাওসার বলেন, “ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক অংশীদার খুঁজে পাচ্ছেন এবং তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি আবরার শাকিল চৌধুরী বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বিনিয়োগ, অভিজ্ঞতা এবং রিসোর্স শেয়ার করতে পারছেন। এতে অভিজ্ঞ ব্যবসায়ীদের দিকনির্দেশনায় ছোট ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন, যা দেশের উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।”

ইফতারের আগে ও পরে সেখানে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবীর মিলনমেলার পাশাপাশি নানা নেটওয়ার্কিং সেশন ও বিনিয়োগ বিষয়ে নানা শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্মানিত করা হয়।

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা ও বিনিয়োগ সংযোগকারী আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ উপযোগী করে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিশেষ বিনিয়োগ মূলক ক্যাম্প, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক ইকো সিস্টেম আরো শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT