1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

‘শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, তা পরীক্ষা করে দেখছে ভারত। আজ বুধবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”

এদিকে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তিনি জানান, চিঠিটি নোট ভারবাল আকারে ঢাকার মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তৌহিদ হোসেন বলেন, “এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।”

গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্যে ভারত গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। তার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ইতোমধ্যে দুই দফায় চিঠি পাঠালেও সাড়া মেলেনি। এর মধ্যে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT