1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

গুচ্ছ ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবার এবার পাবেন বিশেষ সুবিধা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তির নির্দেশনায় বলা হয়েছে, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা (JASF)’ এর আওতায়, গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের স্ত্রী, পুত্র-কন্যা (এদের অনুপস্থিতিতে ভাই বা বোন) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য, প্রতিটি আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুসারে তার ভর্তিযোগ্য বিভাগে বিবেচিত হবে। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়সমূহ—যেমন: চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। এ ক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT