1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

জামায়াত-জোট ইস্যুতে এনসিপির ভেতরে আপত্তি, ৩০ নেতার চিঠি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে স্পষ্ট আপত্তি উঠে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দিয়েছেন। এছাড়া এনসিপির জনপ্রিয় আরেক নেত্রী তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচানের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে নেতারা জানান, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে, এ ধরনের জোট দলটির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে।

নেতারা অভিযোগ করেন, গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির বিভাজনমূলক রাজনৈতিক তৎপরতা, অন্যান্য দলে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির বিরুদ্ধে অপপ্রচার এবং ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে ধারাবাহিক মিথ্যাচারে যুক্ত রয়েছে। পাশাপাশি অনলাইন মাধ্যমে এনসিপি ও তাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের বিরুদ্ধে চরিত্রহননের চেষ্টাও করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকা ও গণহত্যায় সহযোগিতার ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ফলে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে যাওয়া দীর্ঘমেয়াদে দলটির জন্য ক্ষতিকর হবে বলে নেতারা মনে করছেন।

এনসিপির নেতারা স্মরণ করিয়ে দেন, দলের শীর্ষ নেতৃত্ব এর আগে ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিল। ইতোমধ্যে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়াকে তারা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।

চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, জামায়াত-জোটের সম্ভাবনার খবর প্রকাশের পর দলটির মধ্যপন্থী সমর্থক ও কর্মীদের একটি অংশ সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছেন, যা ভবিষ্যতে এনসিপির সমর্থনভিত্তিকে দুর্বল করতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন ও সংগঠক রফিকুল ইসলাম আইনীসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT