1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ক্যাপকাটের মতো বিকল্প নতুন অ্যাপ এনেছে মেটা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভিডিও নির্মাতাদের জন্য এডিটিং বিষয়ক একটি নতুন অ্যাপ চালু করেছে প্রযুক্তি কোম্পানি মেটা। গত সপ্তাহে ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ উন্মোচনের কথা জানিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

খবর টেকক্রাঞ্চ।

আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমে অ্যাপটি এখন বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য। ব্যবহারকারীরা বলছেন, অ্যাপটি বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও সম্পাদনা অ্যাপ ক্যাপকাটের মতো।

অ্যাপটির ফিচারগুলো প্রাথমিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে কিছু পেইড ফিচার যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।

মেটা গত জানুয়ারিতে প্রথম জানিয়েছিল যে প্লাটফর্মটি এডিস অ্যাপ নিয়ে কাজ করছে। ওই সময় যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় বাইটড্যান্স মালিকানাধীন ক্যাপকাট সাময়িকভাবে মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। যদিও ক্যাপকাট এখন আবার ডাউনলোড করা যাচ্ছে, তবে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ফলে তাদের মতে, ক্যাপকাটের সম্ভাব্য অনুপস্থিতির সুযোগ নিতে প্রস্তুতি নিচ্ছে মেটা।

মেটা ও ইনস্টাগ্রাম বলছে, তাদের বিশ্বাস যে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতারা শর্ট ভিডিও তৈরির জন্য এখন থেকে ক্যাপকাটের পরিবর্তে অ্যাপটি ব্যবহার করবে।

এডিটসে ‘গ্রিন স্ত্রিন’ ফিচার রয়েছে। সুবিধাটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সুযোগ দেয়। আবার ‘টাইমলাইন’ ফিচারটি ভিডিও ক্লিপগুলো সাজানো ও সামঞ্জস্য করতে সাহায্য করে। এছাড়া ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন ও ইনস্টাগ্রামের লাইব্রেরি থেকে মিউজিক যোগ করা যাবে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT