1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দেশের বিচারাঙ্গণের সর্বোচ্চ পদে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথপাঠ করান।

এর আগে, চব্বিশের অভ্যুত্থানে সরকার পতনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি শনিবার অবসর নেন।

নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা বিচারপতি জুবায়েরকে নতুন প্রধান বিচারপতি হিসেবে বুধবার সরকারি গেজেট জারি করে নিয়োগ নিশ্চিত করেছে।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জুবায়ের। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাই কোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী করা হয়। তবে আওয়ামী লীগের আমলে তাকে আপিল বিভাগে নেয়া হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতিত হয়। আন্দোলনকারীদের দাবিতে ১০ অগাস্ট পদত্যাগ করেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সেইদিনই হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই দিন পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজনকে হাই কোর্ট থেকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে ১৩ অগাস্ট শপথ গ্রহণ করানো হয়।

বয়সের নিয়ম অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

বর্তমানে আপিল বিভাগে বিচারক হিসেবে রয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT