1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

দেশে ফেরার বিষয়ে একক সিদ্ধান্ত নয়: তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের প্রতি সন্তানের স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও তার রোগমুক্তির জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসায় সর্বতো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।”

তিনি জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা করছেন। বন্ধুপ্রতিম কয়েকটি দেশ থেকেও উন্নত চিকিৎসা ও সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তার দ্রুত সুস্থতার জন্য সকলকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা অবশ্যই আমার আছে। কিন্তু এটি বাস্তবায়নের সিদ্ধান্ত এককভাবে আমার হাতে নেই। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই বিস্তারিত বলার সুযোগও সীমিত। রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি অনুকূলে আসলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT