এসএসসি ২০২৫ সালে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এখন শুরু কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। দেশের সব কলেজে সরকারিভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে। শুধু নিজস্ব প্রক্রিয়ায় নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ভর্তির লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।
বিস্তারিত নিয়ম দেওয়া হলো।
নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মতিঝিলে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যমে-১৮১০, ইংরেজি ভার্সনে-৩১০, মানবিক বিভাগে-৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে-৭৬০টি। যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫.০০, মানবিক বিভাগ: জিপিএ-৩.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪.০০। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

হলি ক্রস কলেজ একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হবে। কলেজটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ-২৭০ ও মানবিক বিভাগ-২৬০টি। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেতে হবে ও এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; মানবিক বিভাগে জিপিএ ৩.০০ হতে ৫.০০ পেতে হবে এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ পেতে হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘মানবিক’ বিভাগে এবং বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন-৪২০, ইংরেজি ভার্সন–৯০, ব্যবসায় শিক্ষা বিভাগ-৯০ ও মানবিক বিভাগ-৭০টি। বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং মানবিক বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.২৫। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০; বিজ্ঞান থেকে মানবিক বিভাগ-ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ব্যবসায় শাখায জিপিএ ৩।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৩০০, মানবিক বিভাগ-৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ-৮০টি। বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-৪.৭৮; ব্যবসায় শিক্ষা: বাংলা মাধ্যম, জিপিএ-৩.৫০; মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-২.৩০। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.০০ ও তদূর্ধ্ব, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।
সব কলেজেই ভাইভা হবে এবং লিখিত পাশ করা অনেকে ভর্তি হতে পারবে না। সব শাখায় ইংরেজিতে ভালদের ভর্তির সুযোগ বেশি, গণিতে ভালদের সুযোগ বেশি বিজ্ঞানে।
পত্রিকায় ও নিজ নিজ কলেজের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে।
Tags: কলেজ ভর্তি, নটর ডেম কলেজ