1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪ শতাধিক অভিবাসী আটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মালয়েশিয়ার জোহর ও নেগেরি সেম্বিলান রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে চালানো পৃথক সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এসব অভিযানে বৈধ নথিপত্র ও পারমিট না থাকায় তাদের আটক করা হয়।

জোহরের তেবরাউ শিল্প এলাকায় একটি কম্পিউটারের যন্ত্রাংশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২৯৯ জন মিয়ানমারের, ২২ জন ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার দুই স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে।

রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪৬ জনকে আটক করা হয়। এই ৪৬ জনের সবাই বাংলাদেশি নাগরিক।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, আটকদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় আটক করে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অবৈধ শ্রমিক নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT