1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে দেশ তিনটি এ ঘোষণা দেয়।

প্রথমে কানাডা স্বীকৃতি প্রদান করে। এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।”

কানাডা ও অস্ট্রেলিয়া পূর্বে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে এর আগেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলো তারা। অপরদিকে ব্রিটিশ গণমাধ্যমগুলোও জানিয়েছিল, রোববার যুক্তরাজ্য এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

এই স্বীকৃতির ফলে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT