1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে গড়ে উঠছে বিশ্বমানের হাসপাতাল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি বিশেষায়িত হাসপাতাল ও হেলথ জোন গড়ে তুলতে চিকিৎসক ও বিনিয়োগকারীদের একটি অগ্রগামী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালটি হলে তা হবে বাংলাদেশের উত্তরাঞ্চলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণায় এক মাইলফলক।

১৫ অক্টোবর (বুধবার) ইকোনমিক জোনের ঢাকা অফিসে এ বৈঠক হয়েছে।

এই মহতি উদ্যোগটি পরিকল্পনায় দেশের নামকরা চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞগণ সক্রিয় সম্পৃক্ততার একটি যৌথ স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছেন—সিরাজগঞ্জ ইকোনমিক জোনে একটি বিশ্বমানের হেলথকেয়ার ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে।

যেসব বিশিষ্ট চিকিৎসক এই উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম (নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), প্রফেসর ডা. এম.জি. আজম (লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. আবু সাঈদ (জেনারেল সার্জন), ডা. মো. শাওন রানা (সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ), মো. মতাসিমুল হাসান শিপলু (সহযোগী অধ্যাপক), ডা. ফারহানা নাশিদ রাখি (থোরাসিক সার্জন), ডা. মো. আবু কাওসার, ডা. মোজ্জাম্মেল ইসলাম (সহকারী অধ্যাপক, ভাইরোলজি), এবং ডা. মো. শাহনাওন বিশ্বাস (রেসিডেন্ট সার্জন, নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ)।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষ থেকে এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, রিয়াজ আহমেদ জাবের এবং উপদেষ্টা মো. শহিদুল ইসলাম। উদ্যোগটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন টেক্সজেন গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী এস কে আব্দুস সালাম এবং মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, যারা সম্ভাব্য সহযোগিতা ও যৌথ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এই যৌথ প্রয়াসের লক্ষ্য হলো সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ও মেডিকেল হাবে রূপ দেওয়া, যা শুধু উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে না, বরং দেশে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইকোনমিক জোনে হাসপাতাল
এরআগে গত ২ অক্টোবর হাসপাতালের জন্য ইকোনমিক জোনের ভেতরে থাকা ২০ একর জায়গা পরিদর্শন করেন চিকিৎসক ও বিনিয়োগকারীদের দল।

ইকোনমিক জোনের হাসপাতালটি হবে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার আধুনিক কেন্দ্র। এই উদ্যোগকে দেশের স্বাস্থ্য খাতের এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT