1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত—এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

জয়শঙ্কর বলেন, ‘যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই বাস্তবতার দ্বারা বিষয়টি প্রভাবিত। শেষ পর্যন্ত ভারতে থাকবেন কি না—তা তাকেই সিদ্ধান্ত নিতে হবে।’

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘এটা আলাদা বিষয়। তিনি যে প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নিয়েছেন, সেটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তারই।’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর অভিযোগ আছে যে আগের নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা ছিল। নির্বাচন নিয়েই যদি আপত্তি থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’

প্রতিবেশী দেশের গণতান্ত্রিক কর্মকাণ্ডে ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চায় প্রতিবেশী দেশগুলোতেও জনগণের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি।’

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাদের ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে—এটা নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সহিংসতায় বহু প্রাণহানির মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT