1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

রমজান মাসের আগেই জাতীয় নির্বাচনের সম্ভাবনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।

দুই নেতার বৈঠক শেষে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়।

বৈঠক শুরুর আগে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়ের একটি ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কুশল বিনিময়ের সময় প্রধান উপদেষ্টার কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। তিনি বলেন, ‘আম্মা (খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’

ওই ভিডিওতে দেখা গেছে, তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেলকক্ষে নিয়ে যান। কক্ষের দরজায় এগিয়ে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT