1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করলেন তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

শনিবার দুপুরে তারা ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) দেওয়াসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন তারা।

দুপুর ১টায় তারেক রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন।

এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন।

আজ শনিবার সকালে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারা রাজধানীর ঢাকা-১৭ আসন (গুলশান) ও ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছেন।নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।

এনআইডি ডিজি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

তিনি বলেন, এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কি না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

এর আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যান। এরপর পরে তিনি বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে ভোটার হলেন তিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT