1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণ বৈধ: আপিল বিভাগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেওয়া রায়কে বহাল রেখে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে চলমান সকল বিতর্কের অবসান ঘটলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তা যথাযথ ও আইনসম্মত; তাই আপিলের অনুমতি দেওয়ার প্রয়োজন দেখছেন না।

আদেশের পর আইনজীবীরা জানান, রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিলেন, এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ছিল। আদালতের এই সিদ্ধান্তের সাথে বিপ্লবোত্তর সরকারের বৈধ–অবৈধ বিষয়টির কোনো সম্পর্ক নেই বলে তারা উল্লেখ করেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “এই রায়ের ফলে আগামী সংসদে বর্তমান সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।”

জানা যায়, গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ এই বিষয়ে রিট দায়ের করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। সেই আদেশের বিরুদ্ধেই লিভ টু আপিল করা হয়েছিল। ২ ডিসেম্বর এ বিষয়ে আপিল বিভাগের শুনানি শুরু হয় এবং আজ তা খারিজ করে দেওয়া হলো।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT