1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের বয়সসীমা বাড়ছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫

লাইভ স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম বয়সসীমা ১৬ বছরে উন্নীত করছে ইউটিউব। আগামী ২২ জুলাই থেকে ক্রিয়েটরদের প্লাটফর্মে একা লাইভ করতে হলে এ বয়সসীমা পূরণ করতে হবে। সম্প্রতি ইউটিউবের সহায়তা পৃষ্ঠায় এ তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।

আগে ১৩ বছরের কম বয়সীদের লাইভ করতে হলে ক্যামেরার সামনে একজন প্রাপ্তবয়স্কের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এ শর্ত এখন ১৩-১৫ বছর বয়সীদের জন্যও প্রযোজ্য হবে। অর্থাৎ ১৬ বছরের নিচে কেউ লাইভ করতে চাইলে অবশ্যই ক্যামেরার সামনে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপস্থিতি থাকতে হবে।

ইউটিউব জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

টিম ইউটিউব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিয়ম পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ক্রিয়েটরদের তাদের স্ট্রিম সরিয়ে দেয়া হলে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

১৬ বছরের কম বয়সী যারা লাইভ চালিয়ে যেতে চায়, তারা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে তাদের চ্যানেলের সম্পাদক, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে পারবেন। সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিই তাদের হয়ে লাইভ শুরু করতে পারবেন। তবে লাইভ চলাকালে তাকে স্পষ্টভাবে ক্যামেরার সামনে উপস্থিত থাকতে হবে এবং স্ট্রিমের সমান গুরুত্বপূর্ণ অংশ হতে হবে।

ইউটিউব এখনো নিয়ম পরিবর্তনের কারণ বিস্তারিতভাবে জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্লাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা ও অনলাইন সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT