1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে ডিমের উৎপাদন বৃদ্ধিতে বাজারে দরপতন, লোকসানে বিপাকে খামারিরা সংসদে অর্থমন্ত্রী: খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, বললেন আভিগদর লিবারম্যান নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ দেশের ৬৪ জিআই পণ্যের বিশ্ববাজার ধরতে ১৭ দফা রোডম্যাপ নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ

ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলে, সেটি তালিকায় না থাকায় ইসি তাদের আবেদন বারবার নাকচ করে। পরবর্তীতে কমিশন নিজ উদ্যোগে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ সংযোজন করে।

গত জুনে নিবন্ধনের সময় এনসিপি ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিনটি প্রতীক চেয়েছিল। পরে দলটি শুধুমাত্র ‘শাপলা’র পক্ষেই অবস্থান নেয়। তবে ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় এ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীক চেয়েছিল, কিন্তু তাদের আবেদনও খারিজ হয়। অবশেষে প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যোগ করল।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT