ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ আরও বিস্তৃত করলো নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
এছাড়া তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। সময়সীমা মোট ১৫ দিন।
শনিবার (৬ ডিসেম্বর) ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটের এই ডিজিটাল ব্যবস্থায় অংশ নিতে ইসি’র ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
ইসি সচিব আখতার আহমেদও গত সোমবার জানান, প্রবাসীদের নিবন্ধন সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং দেশের ভেতরের উল্লিখিত তিন ধরনের ভোটাররাও একই সময়সীমায় আবেদন করতে পারবেন।
বিটি/ আরকে
Tags: ইসি, পোস্টাল ভোটিং