1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

১০ বছরের ব্লু ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ‘ব্লু ভিসা’ নামের নতুন একটি সুবিধা নিতে পারবেন। প্রাথমিকভাবে এ ভিসার মেয়াদ ১০ বছর। সম্প্রতি দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) ব্লু ভিসার প্রথম পর্যায়ের তথ্য তুলে ধরেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

বৃহস্পতিবার দুবাইয়ে শেষ হয়েছে তিনদিনের ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫’। বৈশ্বিক এ আয়োজনের মাঝে নতুন ভিসা কার্যক্রম ঘোষণা করল ইউএই। মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন এমন ২০ ব্যক্তি ও উদ্ভাবক ব্লু ভিসা পাবেন।

ইউএই বা দেশটির বাইরেও কাজ করছেন এমন ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন। এ ভিসার জন্য আবেদন করতে পারবেন আন্তর্জাতিক কোম্পানি বা সংস্থার সদস্য ও অলাভজনক সংস্থার কর্মী, বৈশ্বিক কোনো পুরস্কার বিজয়ী এবং পরিবেশ বিষয়ক কাজের জন্য স্বীকৃত গবেষক ও কর্মী।

টেকসই উন্নয়নের পক্ষে কাজ করছেন এমন বিশেষজ্ঞ এবং আগ্রহী ব্যক্তিরা সরাসরি আমিরাতের আইসিপি বরাবর আবেদন করতে পারেন বা দেশটির সুপারিশের উপযুক্ত সংস্থাগুলোর মাধ্যমে মনোনীত হতে পারেন। এ বিষয়ে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে অনুসারে, ব্লু ভিসা এর আগে দেশটিতে চালু হওয়া গোল্ডেন ও গ্রিন রেসিডেন্সির সম্প্রসারিত রূপ।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আব্দুল্লাহ আল দাহাক বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক টেকসই উন্নয়নের ক্ষেত্রে অবস্থান আরো শক্তিশালী করতে উদ্ভাবনী উদ্যোগ ও প্রকল্প চালিয়ে যাবে। ব্লু ভিসা আমিরাতের দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন, যা জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে নেতৃস্থানীয় চিন্তাবিদ, উদ্ভাবক ও ব্যতিক্রমী সাফল্য অর্জনকারী ব্যক্তিদের আকৃষ্ট করতে চায়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT