1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই এ পরীক্ষা শুরু হবে, চলবে ৩ আগস্ট পর্যন্ত। এছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০-২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়) সময়সূচি ও আসনবিন্যাস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট ভিজিট করে এ–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার্থীদের জন্য দিয়েছে কয়েকটি নির্দেশনা-
মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর [গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের জন্য কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পদ–সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ৩.২ অনুচ্ছেদ অনুসারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে] ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কমিশন ঘোষিত নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ রোধে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে এবং প্রবেশপত্র চেক করে প্রার্থীদের হলে প্রবেশের অনুমতি দেয়া হবে। উল্লেখ্য, পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষে কোনো প্রার্থীর কাছে বর্ণিত নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে বিজ্ঞাপনের শর্তানুযায়ী তা বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ওই প্রার্থীকে হল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT