1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আরাকান আর্মির হাত থেকে মুক্তি পেলেন ৭৩ বাংলাদেশি জেলে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ৭৩ জেলেকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে নাফনদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে। আরাকান আর্মি নাফ নদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। পরে তাদের ফেরত আনা্ হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর ৭৩ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।’ অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হল।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT