1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা। মঙ্গলবার তিনি এই তথ্য জানান। দেশজুড়ে গত দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতা দমনে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের ফলে এত ব্যাপক প্রাণহানির ঘটনা এই প্রথম স্বীকার করল ইরান সরকার।

রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী—উভয়ের মৃত্যুর পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কাদের সংখ্যা কত, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট এই অস্থিরতা অন্তত গত তিন বছরের মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ইসরায়েলি ও মার্কিন হামলার পর আন্তর্জাতিক চাপ যখন তুঙ্গে, ঠিক তখনই এই বিক্ষোভ শুরু হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী নীতি গ্রহণের চেষ্টা করেছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার কারণে হওয়া বিক্ষোভকে ‘যৌক্তিক’ বলছে, অন্যদিকে কঠোর হাতে নিরাপত্তা দমনপীড়ন চালাচ্ছে। তারা এই অস্থিরতা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

এর আগে একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছিল যে বিক্ষোভে কয়েকশ মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করাসহ যোগাযোগব্যবস্থায় বিধিনিষেধ আরোপের ফলে তথ্য প্রবাহ ব্যাহত হয়েছে।

গত এক সপ্তাহ ধরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতের বেলা সংঘর্ষের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। রয়টার্সের যাচাই করা এসব ভিডিওতে গোলাগুলি এবং গাড়ি ও ভবনে আগুন দেওয়ার মতো সহিংস দৃশ্য দেখা গেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT