1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

দেশে ফিরেই ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই খালি পায়ে শিশিরভেজা ঘাসে হাঁটলেন ও মাটি স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দর থেকে বের হয়েই তিনি কিছুক্ষণ শিশিরভেজা ঘাসে হাঁটেন এবং মাটি স্পর্শ করেন। এসময় কিছুক্ষণ ঘাসের ওপর হাঁটেনও তিনি।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দেশ ও জাতির প্রতি কৃতজ্ঞতা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রওনা হন। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT