1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

নতুন বিনিয়োগ পেয়েছে স্টার্টআপ ‘শিখো’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’ সরকারের আইসিটি বিভাগের অধীন পরিচালিত ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগ পেয়েছে। ফলে শিখোর মোট বিনিয়োগ ৮০ লাখ মার্কিন ডলার ছাড়াল। এই রাউন্ডে আরও অংশ নিয়েছেন তিনজন দেশি বিনিয়োগকারী—ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেত হাসান ও কাজী জাহিন শাহপর হাসান।

এই শিক্ষা প্রযুক্তি স্টার্টআপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

২০১৯ সালে যাত্রা শুরু করা শিখো দুই বছর আগে ৯ কোটি ৬০ লাখ টাকার নতুন বিনিয়োগ পেয়েছিল। তখন পর্যন্ত তাদের মোট বিনিয়োগ প্রাপ্তি ছিল ৬৭ লাখ ডলার।

শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্তি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি কেবল আমাদের পূর্ববর্তী কাজের স্বীকৃতিই নয়; বরং ভবিষ্যতের দিকনির্দেশনাও।’

স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী বলেন, ‘শিক্ষা আমাদের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ। শিখো যে ধরনের ডিজিটাল শিক্ষা সমাধান তৈরি করছে, তা সহজে প্রসারযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর। দেশি উদ্ভাবকদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করা। প্রযুক্তি যেন দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য।’

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT