1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ফেসবুক ব্যবহারে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য সতর্কবার্তা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নজরদারি কঠোর করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশি থেকে দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ই জানুয়ারি ও মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবরের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এ নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। একইসঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২শে অক্টোবর জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথ অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানকে বলা হলো।

সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেয়া হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ১৯ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের বার্তা দেয়া হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT