1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ট্রাম্প প্রশাসন ফেডারেল অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংস্থাটিকে ‘উগ্রপন্থি’ বলে সমালোচনা করে হোয়াইট হাউজ।

ভিওএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক জানান, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমানো, সেবার মান উন্নয়ন এবং করদাতাদের অর্থ সাশ্রয়ের জন্য নেওয়া হয়েছে। তবে কর্মীদের ইউনিয়ন একে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে।

ভিওএ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার জবাবে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।

এই আউটলেটের ৫৩২টি পদ থেকে লোকজনকে ছাটাই করা হবে বলে জানা গেছে। এর আগে জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।

শুক্রবার রাতে এই ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন যে ট্রাম্প প্রশাসন ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। বিচারক লেককে সাক্ষ্য দেওয়ার জন্যও নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন। ভয়েস অব আমেরিকা বন্ধ করার প্রচেষ্টা ঠেকাতে এজেন্সির একদল কর্মচারী এই মামলা দায়ের করেছিলেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT