1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৮

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, ভোলা থেকে ঢাকাগামী ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি কুয়াশার কারণে ধীরগতিতে চলছিল। এ সময় বরিশালগামী ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT