1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সাজেক-খাগড়াছড়িতে আটকা প্রায় ৩ হাজার পর্যটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে পাহাড়ে নারী নির্যাতন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা এ কর্মসূচিতে জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

অবরোধের কারণে সাজেকে প্রায় দুই হাজার ও খাগড়াছড়িতে আরও হাজারখানেক পর্যটক আটকা পড়েছেন। সেনাবাহিনী জানায়, আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অবরোধকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এ আন্দোলন শুরু হয়। বিক্ষোভে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT