1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো এআই-চালিত প্রোফাইল ছবি তৈরির সুবিধা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের নতুন আইফোন অপারেটিং সিস্টেম-আইওএস আপডেটের মাধ্যমে একটি আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তাদের প্রোফাইল ছবি এবং গ্রুপের আইকন তৈরি করতে পারবেন। এর আগে এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই সহজ করা হয়েছিল।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে সাধারণ এআই-চালিত প্রোফাইল ছবি তৈরির ফিচারটি সকলের জন্য উন্মুক্ত করেছে।

ওয়াবেটাইনফোর তথ্য অনুযায়ী, এই নতুন কার্যকারিতা ব্যবহারকারীদের কেবল একটি টেক্সট প্রম্পট লিখে তাদের পছন্দের ছবি তৈরি করার সুযোগ দেবে। অর্থাৎ, ব্যবহারকারী যা কল্পনা করছেন, টেক্সটের মাধ্যমে জানালে এআই সেই অনুযায়ী একটি প্রোফাইল ছবি তৈরি করে দেবে।

প্রচলিত প্রোফাইল ছবির বিকল্পগুলোর থেকে এই ফিচারটি সম্পূর্ণ ভিন্ন। কারণ এটি বিদ্যমান ছবির উপর নির্ভর করে না, বরং ব্যবহারকারীর দেওয়া বর্ণনার ভিত্তিতে কাস্টম ছবি তৈরি করে।

এই ফিচারটি ব্যক্তিগত ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যবহারকারীরা তাদের ব্যক্তিত্ব বা মুডস-এর প্রতিফলন ঘটিয়ে অবতার, শৈল্পিক চিত্র বা থিমযুক্ত ছবি তৈরি করার সুযোগ পাবেন।

মনে করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ এখন ইফোন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদেরও একই এআই-চালিত সরঞ্জাম সরবরাহ করতে চায়, যা অ্যান্ড্রয়েড সংস্করণে ইতিমধ্যেই রয়েছে। এর লক্ষ্য হল উভয় প্ল্যাটফর্মে একটি সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা প্রদান করা।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT