1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

শারজায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ‘শরৎমেলা’

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎমেলা’। বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি শাড়ি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প, পিঠা ও বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। দুবাই, শারজাহ ও আজমানসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা মেলায় অংশ নেন। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও ব্যবস্থা ছিল।

আয়োজকরা বলেন, প্রবাসে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসা ও পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ তৈরি করাই মেলার অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নেওয়া এবং তাদের পণ্য বৃহত্তর পরিসরে পরিচিত করাই এ আয়োজনের লক্ষ্য।

ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

মেলার আয়োজনে আরও ছিলেন মডারেটর সাইদা কায়সার জাহান সাইমন, নারী নেত্রী নিশাত জাহান চৌধুরী নিশু, চিকিৎসক ও নান্দনিক বিশেষজ্ঞ ডা. আমানা মোহাম্মদ, মডারেটর প্রকৌশলী শারফিনা আফরোজ এবং গ্রুপ বিশেষজ্ঞ সাদিয়া আফরিনসহ অনেকে।
নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সংযোগের সমন্বয়ে ‘শরৎমেলা’ প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

এন/আই

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT