1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অতি-বলপ্রয়োগ বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান ফ্রান্সে বিশাল বিক্ষোভ: রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমিরের অংশগ্রহণ নতুন বলে হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরছে বাংলাদেশ ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ

‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্যে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মসূচিটির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি অসাধু চক্র বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা অন্য মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় একটি পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে যে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে কতিপয় ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট বক্তব্য হলো, ‘উদ্যোগ’ কর্মসূচির পুরো কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় পরিচালনা করা হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে ঋণ প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া বা টাকা দাবি করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এমন কোনো প্রলোভন দেখায়, তবে তাদের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আনুষ্ঠানিক অ্যাকাউন্ট নেই বলেও জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ খুলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ‘উদ্যোগ’ কর্মসূচিকে সম্প্রতি আরও বিস্তৃত করা হয়েছে। বর্তমানে দেশের অবশিষ্ট ৫৬টি জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর বা করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এই অনুদানের অর্থ সংস্থান করা হচ্ছে। এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ও এসএমই পোর্টালসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা ফরম সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এর আগে পরীক্ষামূলক পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচিটি পরিচালনা করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলা সেই পর্বে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেকোনো ধরণের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT