1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের মাদারগঞ্জে বাম্পার ফলনেও লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্যে বিপুল পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ড নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ন্যাশনাল পার্টি প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে নিহত ২, আহত ৩০ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির বর্ণাঢ্য গণবিয়ে সম্পন্ন

৭ নভেম্বরের বিপ্লবই জাতিকে প্রকৃত স্বাধীনতা দিয়েছে: রিজভী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শনিবার ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করার নতুন অঙ্গীকার খুঁজে পেয়েছিল। তার মতে, জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই পুরো জাতি নতুন করে চলার পথের দিশা পেয়েছিল।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের ব্যবধানে পুরো জাতিকে শৃঙ্খলবন্দি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রবর্তনের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার হরণ করা হয় এবং নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে দেশ এক ভয়াবহ অরাজক ও রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ধাবিত হয়। তৎকালীন পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, দেশ যখন এক ঘোর অমানিশায় নিমজ্জিত ছিল, তখন জনগণের একমাত্র দাবি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া। এই নেতা বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। আইন করে, বাকশাল করে তারা এ সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পালটাপালটি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, ২৩ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করা হয়েছিল। সেই সময় একটি স্বাধীন জাতির বিকাশের সব স্বপ্ন হতাশায় বিলীন হওয়ার উপক্রম হয়েছিল এবং সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন, যা জাতির জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করে।

রিজভী দাবি করেন, শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, উৎপাদন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তার হাত ধরেই এ জাতি পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরে পায় এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT