1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান নিয়ে স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর আত্মপক্ষ সমর্থন বিল ক্লিনটনের অনুপ্রেরণায় আল-সাইয়েদের রাজনীতিতে আসার গল্প

নির্বাচনে হারের পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির পরাজয় ঘটেছে। এই ফলাফলের পরপরই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মাত্র কয়েক দিন আগেই তিনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে তার সম্মতির কথা জানিয়েছিলেন, যা তার সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এতে কংগ্রেসের দুই কক্ষেই দলটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, জনমত জরিপে যে ফলাফলের আভাস পাওয়া গিয়েছিল, মূল নির্বাচনের ফলের সঙ্গে তার এত বড় পার্থক্য বিশ্বাস করা কঠিন। তিনি প্রশ্ন রাখেন, আদতে কি কেউ বিশ্বাস করেন যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে? জনমত জরিপের ফল কেন এত ভুল হলো, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।

নির্বাচনের রাতে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিতে পুরোপুরি প্রস্তুত। এমনকি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। ট্রাম্প বলেছিলেন, তারা হয়তো কোনো একটি সমাধানে পৌঁছাতে পারবেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানেই তার অবস্থানে বড় পরিবর্তন দেখা গেল।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি এখন পর্যন্ত সিনেটে ৫৪টি এবং প্রতিনিধি পরিষদে ২৫৪টি আসন নিশ্চিত করেছে। তবে আলাস্কা ও মিসিসিপিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্র জুড়ে অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক থাকলেও ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্ন ছিল বলে জানিয়েছেন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প জনমত জরিপ, ভোটের ফল প্রকাশের সময়ের ব্যবধান এবং ভোট গণনার যন্ত্র নিয়ে অস্পষ্ট কিছু অভিযোগ তুললেও তার স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি।

তিনি ঠিক কোন জায়গায় বা কী ধরনের অনিয়ম হয়েছে, তাও স্পষ্ট করেননি। তবে এর আগেও তিনি বিভিন্ন সময়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এবারের নির্বাচনে তিনি ব্যক্তিগতভাবে কোনো পদে প্রার্থী ছিলেন না। রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজকে তিনি মন্তব্য করেছিলেন, তিনি ব্যালটে থাকলে দল সহজেই জিতত। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। যদিও যুক্তরাষ্ট্রে এ ধরনের জালিয়াতির ঘটনা বিরল—এমন প্রমাণ রয়েছে।

নির্বাচনের ফলাফল ও স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের এই সংশয়বাদকে নাকচ করেছেন বিশেষজ্ঞরা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির রাষ্ট্রবিজ্ঞানী চার্লস স্টুয়ার্ট তৃতীয় জানান, নির্বাচনের রাতে ফল প্রকাশের প্রক্রিয়াটি স্বাভাবিক নিয়মেই হয়েছে। তিনি বলেন, দেশজুড়ে যেভাবে ভোটের ফল প্রকাশ হয়, এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি। ফ্লোরিডা ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যে প্রাথমিক ফল দ্রুত প্রকাশ করা হয় কারণ সেখানে আগাম ভোট ও ডাকযোগে আসা ব্যালট আগে থেকেই প্রস্তুত থাকে।

হার্ভার্ড ল স্কুলের নির্বাচন আইনবিষয়ক ক্লিনিকের পরিচালক রুথ গ্রিনউড বলেন, প্রতিটি অঙ্গরাজ্যের আইন ও পরিস্থিতির ভিন্নতার কারণে ভোট গণনায় সময়ের পার্থক্য হতে পারে। এর মানে এই নয় যে সেখানে কোনো অসৎ উদ্দেশ্য আছে। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর আস্থা রাখা জরুরি বলে তিনি মনে করেন।

নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধের প্রভাবকে দায়ী করেছেন। ট্রাম্প বলেন, তার ইরান নীতি মানুষ সমর্থন করলেও জ্বালানির দাম বাড়ার মতো স্বল্পমেয়াদি নেতিবাচক প্রভাব তারা হয়তো মেনে নিতে প্রস্তুত ছিল না।

উল্লেখ্য, এবারের নির্বাচনের আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়া ও আলাস্কার মতো কয়েকটি রাজ্যে ভোট গণনা ও ফলাফল অনুমোদন প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছিল। তবে অধিকাংশ ক্ষেত্রে বিচারকেরা সরকারের বিপক্ষে রায় দিয়েছেন। এছাড়া অতীতে ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও আদালত বারবার তার সেই আবেদনগুলো খারিজ করে দিয়েছেন। ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় থাকাকালে বিচার বিভাগ নির্বাচনের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর নজিরবিহীন উদ্যোগ নেয়।

সংশ্লিষ্ট বিভিন্ন নির্বাচন আইন বিশেষজ্ঞ ও স্থানীয় কর্মকর্তারা বলছেন, নির্বাচনের বৈধতা নিয়ে এমন প্রশ্ন ওঠার পরিস্থিতি তারা কয়েক মাস ধরেই পর্যবেক্ষণ করছেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছেন। সব মিলিয়ে, চরম আবহাওয়ার কারণে কিছু ভোটকেন্দ্র বন্ধ থাকা বা সামান্য কারিগরি সমস্যা ছাড়া এবারের ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্ন ছিল বলেই স্থানীয় শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের দাবি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT