পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা কাগজপত্রের ঝামেলা ও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ পাসপোর্ট অফিসের বাইরে দালালের শরণাপন্ন হয়ে অতিরিক্ত টাকা দিলেই সেই কাজ কোনো বিঘ্ন ছাড়াই দ্রুত সম্পন্ন হয়ে যায় বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সেবা পাওয়ার ক্ষেত্রে এমন অনিয়ম ও দুর্নীতির চক্র ভাঙতে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, অনলাইনে আবেদন ও সরকারি ফি দিয়ে অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরই নাগরিকদের প্রকৃত পরীক্ষা শুরু হয়। জন্মতারিখ, নামের বানান বা নানা কাগজপত্রের অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয়। অথচ অফিসের বাইরে জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন ছাড়ানো কিংবা দ্রুত পাসপোর্ট পাওয়ার আলাদা ‘চ্যানেল’ সক্রিয় রয়েছে। সেখানে সরকারি নির্ধারিত ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের নজির রয়েছে। টাকা পেলেই আটকে থাকা কাজ মুহূর্তে সমাধান হয়ে যায়। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা, এ কাগজ ঠিক নেই, ওই কাগজ আবার আনতে হবে। মনে হবে, পাসপোর্ট করতে আসেননি, নিজের পরিচয় প্রমাণের জন্য গবেষণাপত্র জমা দিতে এসেছেন।
পাসপোর্ট খাতের এই দুরবস্থার চিত্রে আন্তর্জাতিক স্বচ্ছতা বিষয়ক সংস্থার তথ্য টেনে তিনি জানান, ২০২৬ সালের জুনে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জাতীয় খানা জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ৭৬.৬ শতাংশ পরিবার ঘুস দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। পাশাপাশি ৮৪.৪ শতাংশ পরিবার কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছে। ওই জরিপে দেশের সব সেবা খাত মিলিয়ে বছরে প্রায় ১২ হাজার ৬ ৩৩ কোটি টাকা ঘুস লেনদেনের হিসাব উঠে আসে। ২০২৬ সালের জুনে প্রকাশিত টিআইবির জাতীয় খানা জরিপে দেখা যায়, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬.৬ শতাংশ পরিবার ঘুস দেওয়ার অভিজ্ঞতা জানিয়েছে। একই জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুস লেনদেনের হিসাব উঠে এসেছে।
গ্রামের সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জমি বন্ধক রেখে বা ধারদেনা করে পাসপোর্টের সরকারি ফি জোগাড় করতেই অনেকে হিমশিম খান। সেখানে অতিরিক্ত ঘুসের চাপ তাদের জন্য অত্যন্ত নির্মম। সেবা পেতে গিয়ে কারও রাজনৈতিক পরিচয় বা দালালের মুখাপেক্ষী হওয়া অনুচিত। তাই শুধু সাময়িক অভিযান না চালিয়ে প্রতিটি অফিসে সরকারি ফি, সেবার নির্দিষ্ট সময়সীমা ও অভিযোগ নিষ্পত্তির তথ্য প্রকাশ্যে টানিয়ে রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, আবেদন আটকে গেলে তার লিখিত কারণ জানাতে হবে এবং ঘুসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিমাপযোগ্য লক্ষ্যের মাধ্যমে কত দিনের মধ্যে এই খাতে পরিবর্তন আসবে, তা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল বাংলাদেশের পর জনগণ এমন একটি দেশ দেখতে চায়, যেখানে পাসপোর্টের আবেদনে ইন্টারনেট লাগলেও কাজ সম্পন্নে আর দালালের প্রয়োজন হবে না।
Tags: এনসিপি, টিআইবি জরিপ, দালাল চক্র, দুর্নীতি, নাসীরুদ্দীন পাটওয়ারী, পাসপোর্ট সেবা